ব্রাজিলে ১৮০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সওয়াগন
ব্রাজিলে আগামী পাঁচ বছরে ১৮০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। খবর রয়টার্স।
অটো জায়ান্টটির পরিকল্পনা অনুসারে, বরাদ্দ করা অর্থ লাতিন আমেরিকার দেশটিতে ব্যবসা সম্প্রসারণ এবং হাইব্রিড ও বিদ্যুচ্চালিত নতুন ১৬টি মডেল উন্মুক্ত করার পেছনে ব্যয় হবে।
ব্রাজিলের পারানা প্রদেশে তৈরি করা হবে পিকআপ এবং সাওপাওলোর কারখানা থেকে আসবে নতুন হাইব্রিড ইঞ্জিন। ২০২৩ সালে ব্রাজিলের বাজারে মাত্র ২ শতাংশ সম্প্রসারণ দেখেছে ফক্সওয়াগন। আগামী পাঁচ বছরের মধ্যে এ বাজারের উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নিতে চায় প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি







